সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লুগোর অব্যাহতিপ্যারাগুয়ের প্রেসিডেন্ট ফার্নান্দো লুগোকে নিজের সন্তানের জনক বলে দাবি করে মামলা করেছিলেন এক নারী। কিন্তু ডিএনএ পরীক্ষার ফলাফলে প্রমাণিত হয়েছে, লুগো ওই সন্তানের জনক নন। লুগোর আইনজীবীরা বলছেন, ‘ওই নারীর দাবির বিশ্বাসযোগ্যতা এখন একবারেই ক্ষীণ।’ হরতেনসিয়া মোরান নামের এক নারী সাবেক ক্যাথলিক যাজক লুগোকে তাঁর সন্তানের জনক দাবি করে ওই মামলাটি করেন। এর আগে গত বছর লুগো নিজেকে অন্য একটি শিশুর জনক বলে স্বীকারও করেছিলেন। বিবিসি।হিলারির উদ্বেগমার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, ইরাকে চূড়ান্তভাবে একটি নতুন সরকার গঠন করাসহ দেশটিতে যাতে অরাজকতার সৃষ্টি না হয়, সেদিকে নজর দিতে হবে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে গত বৃহস্পতিবার ইরাকের পররাষ্ট্রমন্ত্রী হোশিয়ার জেবারির সঙ্গে এক বৈঠকে হিলারি এ কথা বলেন। হিলারির বরাত দিয়ে তাঁর মুখপাত্র ফিলিপ ক্রাউলি জানান, ‘বিষয়টি জটিল ও গুরুত্বপূর্ণ। তবে আমরা চাই না, দেশটিতে মানুষের নিরাপত্তা বিস্মিত হোক।’ এএফপি।