সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওবামার অপেক্ষামার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নভেম্বরে ভারত সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ফার্স্ট লেডি মিশেলও সফরের ব্যাপারে বেশ উত্তেজনায় রয়েছেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়া ভারতীয় প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণাকে ওবামা এ কথা বলেন। এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের ভাষণেও ভারত সফরের ব্যাপারে ওবামা কথা বলেছিলেন। আগামী নভেম্বরের শুরুর দিকে ওবামার ভারত সফর করার কথা রয়েছে। এনডিটিভি।বস্তিতে অগ্নিকাণ্ডব্রাজিলের একটি বস্তিতে গত শুক্রবার অগ্নিকাণ্ডের ঘটনায় তিন শতাধিক বাড়িঘর পুড়ে গেছে। কর্মকর্তারা জানান, শুক্রবার দুপুরে সাওপাওলোর রিয়েল পার্ক এলাকার ওই বস্তিতে আগুন লাগে। স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর জন্য প্রাণপণ চেষ্টা চালায়। পরে দমকলকর্মীরা তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় ১০ জন আহত হলেও কেউ মারা যায়নি। সাওপাওলোর ঘিঞ্জি বস্তিগুলোতে প্রায়ই অগ্নিকাণ্ড ঘটে থাকে। এপি।