সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যানজট নিরসনেভিয়েতনামের রাজধানী হ্যানয়ে একটি রেলপথ স্থাপনের কাজ শুরু হয়েছে। শহরের যানজট নিরসনে এ উদ্যোগ নেওয়া হয়। স্থানীয় থান নিয়েন পত্রিকা জানায়, গত শনিবার একটি জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১২ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ ওই রেললাইন বসানোর কাজ শুরু হয়। এতে ব্যয় হবে ১০০ কোটি ডলার। পত্রিকাটি আরও জানায়, হ্যানয়ে এ ধরনের আটটি রেলপথ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে সরকার পাঁচটি রেলপথ স্থাপনের অনুমোদন দিয়েছে। এএফপি।দেহরক্ষী বরখাস্ত ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের প্রধান দেহরক্ষী ইয়ান বয়েজকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। রাজপ্রাসাদের ভেতরে দুর্ঘটনাক্রমে ইয়ান বয়েজের বন্দুক থেকে গুলি বের হওয়ার কারণে তাঁকে বরখাস্ত করা হয়। ঘটনার সময় বয়েজ বন্দুকটি পরিষ্কার করছিলেন। ঘটনার সময় সেখানে তিনি একাই ছিলেন এবং সেদিন ছিল তাঁর ছুটির দিন। গত ১৬ সেপ্টেম্বর হলিরুড হাউসে রানির সঙ্গে পোপের সাক্ষাতের কয়েক ঘণ্টা আগে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। জি নিউজ।বোমা বিস্ফোরণথাইল্যান্ডের প্রধানমন্ত্রী আপিসিত ভেজ্জাজিওয়ার বাসভবনের কাছে একটি ঘোড়ার আস্তাবলের বাইরে গতকাল রোববার সকালে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। এ ঘটনার পর থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক ও এর আশপাশের এলাকাগুলোয় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ বিস্ফোরণস্থল থেকে ইউরিয়া সার, ডিজেল ও বিভিন্ন ধাতব বস্তু উদ্ধার করেছে। এর আগে গত শুক্রবার দুটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিনজন আহত হয়েছে। টাইমস অব ইন্ডিয়া।