সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপহরণআফগানিস্তানের কুনার প্রদেশে ব্রিটিশ এক নারী সাহায্যকর্মীসহ চারজনকে গত রোববার অপহরণ করেছে জঙ্গিরা। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র আফগানিস্তানে তাঁদের এক নাগরিক অপহূত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে নিরাপত্তা বাহিনী ওই ব্রিটিশ নারী ও তিন আফগান নাগরিককে উদ্ধারের জন্য গতকাল সোমবার অভিযান শুরু করেছে। ডন।দুর্নীতি দমনেদুর্নীতি দমন ও বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে পাঁচ বছরের একটি পরিকল্পনা হাতে নিয়েছে কম্বোডিয়ার সরকার। গতকাল সোমবার কর্তৃপক্ষ ওই পরিকল্পনা ঘোষণা করে। এ ছাড়া দেশটির এক লাখ সরকারি কর্মকর্তার সম্পদের হিসাব দাখিল করা বাধ্যতামূলক করা হয়েছে। এখন থেকে কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী অসদুপায় অবলম্বন করলে এ তথ্য জাতীয় দুর্নীতি দমন কাউন্সিলকে জানানোর জন্য জনসাধারণের কাছে আহ্বান জানানো হয়েছে। রয়টার্স।