সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাস ছিনতাইনাইজেরিয়ার আবিয়া প্রদেশে ১৫ শিশুসহ একটি স্কুলবাস গত সোমবার ছিনতাই করেছে বন্দুকধারীরা। তারা গতকাল মঙ্গলবার শিশুদের স্কুলে যোগাযোগ করে এক লাখ ২৮ হাজার ৯০০ ডলার মুক্তিপণ দাবি করেছে। আবিয়া প্রদেশে পুলিশের মুখপাত্র জিওফ্রি ওগবোন্না বলেন, ‘বন্দুকধারীরা ১৫টি শিশুসহ ওই বাস নিয়ে অজ্ঞাত স্থানে চলে গেছে। তবে আমরা শিশুদের উদ্ধারে জন্য কোথায় তাদের আটক রাখা হয়েছে, সেই জায়গাটি চিহ্নিত করার চেষ্টা করছি। এএফপি।শপথ নিলেনঅস্ট্রেলিয়ার নতুন পার্লামেন্টের প্রথম অধিবেশন বসেছে গতকাল মঙ্গলবার। অধিবেশনের শুরুতে পার্লামেন্ট সদস্যদের শপথ পড়ানো হয়। ৭০ বছরের মধ্যে দেশটিতে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে জিতে জোট সরকার গঠন করেন প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড। তাঁর মনোনীত লেবারদলীয় আইনপ্রণেতা হ্যারি জেনকিন্স স্পিকার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হয়েছেন। অস্ট্রেলিয়ার হাইকোর্টের প্রধান বিচারপতি রবার্ট ফ্রেঞ্চ এমপিদের শপথবাক্য পাঠ করান। এএফপি।