সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাজ ছিনতাইসোমালীয় জলদস্যুরা গতকাল বুধবার ভোরে তাঞ্জানিয়ার উপকূল থেকে পানামার একটি জাহাজ ছিনতাই করেছে। সমুদ্র পর্যবেক্ষক সংস্থা ইকোটেরা ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে এ তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, এমটি অ্যাশফাল্ট ভেনচার নামের ওই জাহাজটি ১৫ জন ভারতীয় ক্রু নিয়ে দক্ষিণ আফ্রিকা থেকে কেনিয়ার মোম্বাসা বন্দরে যাচ্ছিল। এএফপি।ইরানে ব্লগারের সাজাইরানে গত মঙ্গলবার এক ব্লগারকে ১৯ বছর ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। ওই ব্লগারের নাম হুসেইন দেরাখশান। তাঁর বয়স ৩৫ বছর। দেশটির রক্ষণশীল মাশরেগ নিউজের ওয়েবসাইটে এ তথ্য জানিয়ে বলা হয়, দেরাখশানের বিরুদ্ধে শত্রুদেশগুলোকে সহযোগিতা ও ইসলামিক ব্যবস্থার বিরুদ্ধে প্রচারণা চালানোর অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই দণ্ডাদেশ দেওয়া হয়। ২০০৬ সালে দেরাখশান কানাডার পাসপোর্ট নিয়ে ইসরায়েলে গিয়েছিলেন। ২০০৮ সালে ইরানে ফেরার পর তাঁকে আটক করা হয়। এএফপি।সন্ত্রাসী হামলা হয়নিতামিল টাইগার গেরিলাদের সঙ্গে গত বছর সরকারি বাহিনীর যুদ্ধ শেষ হওয়ার পর থেকে শ্রীলঙ্কায় কোনো সন্ত্রাসী হামলা হয়নি। শ্রীলঙ্কার ওয়ানি এলাকার সামরিক কমান্ডার মেজর জেনারেল কমল গুণরত্নে গতকাল বুধবার এ দাবি করেন। তিনি বলেন, ২০০৯ সালের ১৯ মে থেকে আজ পর্যন্ত দেশে কোনো সন্ত্রাসী হামলা হয়নি। সন্ত্রাসের কারণে এ সময়ের মধ্যে শ্রীলঙ্কায় কেউ প্রাণ হারিয়েছে, এমন কথাও শোনা যায়নি। পিটিআই।