সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবর্তারোহী নিখোঁজনেপালের ধলাগিরি পর্বতে গত বুধবার তুষারধসের পর তিন জাপানি পর্বতারোহী এবং তাঁদের একজন গাইড নিখোঁজ রয়েছেন। নেপালের একজন সরকারি কর্মকর্তা গতকাল বৃহস্পতিবার এ কথা বলেন। এই চারজন ধলাগিরির চূড়ায় আরোহণের চেষ্টা করছিলেন। বিশ্বের কঠিন ও ভয়ংকর পর্বতের একটি হিসেবে এই পর্বতকে বিবেচনা করা হয়। এএফপি।মিশনের মেয়াদজাতিসংঘের নিরাপত্তা পরিষদ গত বুধবার সিয়েরা লিওনে তাদের মিশনের মেয়াদ বৃদ্ধি করেছে। সিয়েরা লিওনকে গৃহযুদ্ধের অবসান এবং জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সহায়তার জন্য তারা সেখানে অবস্থান করবে। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা সেখানে ১৯৯৯ সাল থেকে মোতায়েন রয়েছেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সে দেশে তাদের মিশন আগামী বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এএফপি।