সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
প্রধান বিচারপতিভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হচ্ছেন সরোস হোমি কাপাডিয়া। তিনি বর্তমান প্রধান বিচারপতি কে জি বালাকৃষ্ণানের স্থলাভিষিক্ত হবেন। কাপাডিয়া ১২ মে প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন। বালাকৃষ্ণান ছিলেন ভারতের দলিত শ্রেণী থেকে প্রথম প্রধান বিচারপতি। ভারতের কেন্দ্রীয় আইন মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রপতি জ্যেষ্ঠ বিচারপতি কাপাডিয়াকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। কলকাতা প্রতিনিধি।সাবমেরিনে নারীবিদেশের সাবমেরিনে এই প্রথমবারের মতো চাকরির সুযোগ পাচ্ছেন মার্কিন নারীরা। চাকরির সুযোগ পাওয়ার ক্ষেত্রে বাকি প্রতিবন্ধকতাগুলো দূর করে ২০১২ সালের মধ্যে তাঁদের এই সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছে নৌবাহিনী। জর্জিয়ার উপকূলীয় কিংস বে নেভাল সাবমেরিন ঘাঁটির সাব কমান্ডার ব্রুনার বলেন, প্রথম পর্যায়ে কেবল কর্মকর্তাদের নিয়োগ করা হবে। এএফপি।যাজক খুনভেনেজুয়েলার বলিভার রাজ্যে এক মার্কিন ক্যাথলিক যাজক খুন হয়েছেন। কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে দেশটির অ্যাটর্নি জেনারেলের অফিস জানায়, ভেনেজুয়েলায় আট বছর ধরে যাজকের দায়িত্ব পালন করছিলেন ইস্তেবান উডস। এ ছাড়া পুয়ের্তো ওরদাজেতে ভিন্নমতাবলম্বী ব্যক্তিদের উপাসনালয় হলি ফ্যামিলি চার্চেরও যাজক ছিলেন। ওয়াশিংটনের ভ্যাংকুভারের অধিবাসী ছিলেন তিনি। জিনিউজ।তেজস্ক্রিয় পদার্থক্যাম্পাসে তেজস্ক্রিয় পদার্থ স্তূপ করে রাখার অভিযোগ করেছে দিল্লি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চলতি সপ্তাহে এতে একজন নিহত হয়েছেন। এ ছাড়া একটি গর্তে ২০ কিলোগ্রাম অন্যান্য বর্জ্য ফেলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের আনীত এই অভিযোগ গতকাল শুক্রবার প্রকাশিত হয়েছে।রসায়ন বিভাগের অধ্যাপক রমেশ চন্দ্র টাইমস অব ইন্ডিয়াকে বলেন, বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান অনুষদ পরীক্ষাগারে ব্যবহারের ২০ বছর পর ওই তেজস্ক্রিয় পদার্থগুলো মাটিতে পুঁতে রেখেছে। এএফপি।৪০ কর্মীকে ফেরতদক্ষিণ কোরিয়ার ৪০ জন কর্মীকে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে উত্তর কোরিয়া। তাঁরা উত্তর কোরিয়ায় যৌথভাবে পরিচালিত একটি পার্বত্য অবকাশ যাপন কেন্দ্রে কর্মরত। পুনরায় পর্যটন শুরুর ব্যাপারে সিউলের আপত্তির কারণে উভয় দেশের মধ্যে তিক্ততা সৃষ্টির আশঙ্কা এড়াতে উত্তর কোরিয়া এ উদ্যোগ নেয়। কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। ১২ জন কর্মী ছাড়া সবাইকে ফিরে যেতে নির্দেশ দিয়েছে দেশটি। এএফপি।