সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন প্রধান নির্বাহীব্রিটিশ তেল কোম্পানি বিপি আগামী বছর থেকে শেয়ারহোল্ডারদের পুনরায় লভ্যাংশ দেওয়া শুরু করবে। প্রতিষ্ঠানটির নতুন প্রধান নির্বাহী বব ডাডলি গতকাল শুক্রবার বিবিসিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ কথা জানান। গতকালই টনি হেওয়ার্ডের কাছ থেকে বব ডাডলি প্রধান নির্বাহীর দায়িত্ব বুঝে নেন। তিনি বলেন, তাঁর প্রথম কাজ হচ্ছে বিপির ভাবমূর্তি পুনরুদ্ধার করা। মেক্সিকো উপসাগরে তেল বিপর্যয়ের ঘটনার পর থেকে বিপির লভ্যাংশ দেওয়া বন্ধ রয়েছে। বিবিসি।প্রত্যাহারথাইল্যান্ড সরকার গতকাল শুক্রবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় তিনটি প্রদেশ থেকে জরুরি অবস্থা প্রত্যাহার করে নিয়েছে। তবে সহিংসতার আশঙ্কায় ব্যাংকক ও আশপাশের কয়েকটি প্রদেশে বিতর্কিত নিরাপত্তা আইন এখনো বলবৎ রয়েছে। থাই সরকারের একজন মুখপাত্র এ তথ্য জানান। গত এপ্রিলের সরকারবিরোধী বিক্ষোভের পর থেকে সরকার দেশটিতে জরুরি অবস্থা জারি করে। সরকারবিরোধী ওই বিক্ষোভে ৯১ জনের প্রাণহানি ঘটে। রয়টার্স।জাহাজডুবিচীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উপকূলে গত বুধবার একটি মালবাহী জাহাজ ডুবে গেছে। এতে তিনজন নিহত ও নয়জন আহত হয়েছে। গতকাল শুক্রবার দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত বার্তা সংস্থা সিনহুয়া জানায়, বুধবার ফুজিয়ান প্রদেশে ১৫ জন ক্রুসহ জাহাজটি দমকা বাতাসের কবলে পড়ে ডুবে যায়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা একটি হেলিকপ্টার ও ২০টি নৌযান নিয়ে উদ্ধার-তৎপরতা চালিয়েছেন। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হয়। এএফপি।