সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন বিমান হামলায়পাকিস্তানের উপজাতি-অধ্যুষিত এলাকায় গতকাল শনিবার মার্কিন চালকবিহীন বিমানের ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জঙ্গি নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানান, উত্তর ওয়াজিরিস্তানের মিরনশাহের ৪৫ কিলোমিটার পশ্চিমে দাত্তাখেল শহরের একটি বাড়িতে চারটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। নিহত জঙ্গিরা হাক্কানি গ্রুপের সঙ্গে সম্পৃক্ত বলে কর্মকর্তারা জানান। গত মাসে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমানের ২১টি হামলায় অন্তত ১২০ জনের প্রাণহানি ঘটে। এএফপি।মাহাথির হাসপাতালেমালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বুকের সংক্রমণের কারণে গতকাল শনিবার অস্ট্রেলিয়ার মেলবোর্নের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। মাহাথিরের সহকারী সুফি ইউসুফ এক বিবৃতিতে এ তথ্য জানান। বিবৃতিতে বলা হয়, হাসপাতালে মাহাথিরের অবস্থা স্থিতিশীল রয়েছে। তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পূর্বনির্ধারিত একটি সেমিনারে বক্তব্য দেওয়ার জন্য ৮৫ বছর বয়সী মাহাথির গত বৃহস্পতিবার অস্ট্রেলিয়ায় যান। এএফপি।