সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
যাজককে মুক্তিধর্মীয় আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার হওয়া দক্ষিণ কোরিয়ার খ্রিষ্টান ধর্মযাজককে মুক্তি দিয়েছে লিবিয়া। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গতকাল রোববার জানিয়েছেন, ওই যাজক ও তাঁর সহযোগী দক্ষিণ কোরিয়ার নাগরিককে গত শনিবার রাতে লিবিয়ায় তাঁদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। ধর্মীয় আইন লঙ্ঘন করে লিবিয়ায় মিশনারির কাজের জন্য খ্রিষ্টধর্ম-সংক্রান্ত বই ও অন্যান্য উপকরণ আনায় গত জুন মাসে ওই যাজককে গ্রেপ্তার করা হয়। তাঁকে অর্থ দিয়ে খ্রিষ্টধর্মের প্রচারে সহযোগিতা করায় অন্যজনকে এর এক মাস পর গ্রেপ্তার করা হয়। এএফপি।নিহত ১৪চীনের উত্তরাঞ্চলীয় জিয়ান শহরে নির্মাণাধীন একটি চারতলা ভবন ভেঙে পড়ে গত শনিবার আটজন শ্রমিক নিহত ও তিনজন আহত হয়েছেন। এদিকে পূর্বাঞ্চলীয় শানদং প্রদেশে গতকাল রোববার একটি বাইসাইকেল কারখানার দেয়ালধসে পড়ে ছয়জন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। জিয়ান শহরের নির্মাণাধীন ওই চারতলা ভবন ভেঙে পড়ার পর তিন শতাধিক উদ্ধারকর্মী জীবিতদের মুক্ত করতে গতকাল স্থানীয় সময় বিকেল চারটা পর্যন্ত অভিযান চালান। যে তিনজন আহত হয়েছেন তাঁদের মধ্যে ওই ভবনের মালিকও রয়েছেন। তাঁকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এএফপি।