সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
ফিলিপাইনে ভূমিকম্পফিলিপাইনের উত্তরাঞ্চলে গতকাল সোমবার রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ বিভাগ জানায়, ম্যানিলার ৫৩৫ কিলোমিটার উত্তর-পূর্বাঞ্চলীয় বাতান আইল্যান্ডসে স্থানীয় সময় সকাল নয়টা ৩৮ মিনিটে ওই ভূমিকম্প আঘাত হানে। তবে ভূমিকম্পের কারণে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সিএনএন।ভিয়েতনামে বন্যাভিয়েতনামের মধ্যাঞ্চলে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় ছয়জনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার কর্মকর্তারা জানান, হা তিন প্রদেশে বন্যায় চারজনের প্রাণহানি ঘটেছে এবং হাজার হাজার বড়িঘর পানিতে তলিয়ে গেছে। কমপক্ষে ১৩ হাজার মানুষকে সেখান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া পাশের কুয়াং বিন ও কুয়াং ত্রি প্রদেশেও বন্যায় দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এএফপি।জরুরি অবতরণসিঙ্গাপুর এয়ারলাইনসের একটি বিমান গত রোববার রাতে ভারতের কলকাতায় জরুরি অবতরণ করেছে। বিমানটি মস্কো থেকে ২৬৫ জন আরোহী নিয়ে সিঙ্গাপুর যাচ্ছিল। কর্মকর্তারা জানান, মস্কো পুলিশের কাছ থেকে বোমা হামলার সতর্কবার্তা পেয়ে বিমানটি নয়াদিল্লিতে জরুরি অবতরণ করার অনুমতি চায়। কিন্তু কমনওয়েলথ গেমসের নিরাপত্তার কথা ভেবে জরুরি অবতরণের অনুমতি দেয়নি কর্তৃপক্ষ। পরে বিমানটি কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এএফপি।