সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
সম্পাদক বরখাস্তমিশরের অন্যতম নিরপেক্ষ দৈনিক আল-দোস্তর-এর ভিন্নমতাবলম্বী সম্পাদক ইব্রাহিম ইসাকে বরখাস্ত করা হয়েছে। দৈনিকটির প্রকাশক এলসায়েদ এল-বাদাওয়ি তাঁকে বরখাস্ত করেছেন। ইসা সরকারের কঠোর সমালোচক হিসেবে পরিচিত। ইসার দাবি, তিনি এখনো দৈনিকটির অনলাইন সম্পাদক আছেন। দেশের প্রেসিডেন্ট হোসনি মোবারকের শারীরিক অবস্থা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশের পর প্রেসিডেন্টকে অবমাননার অভিযোগে ইসার দুই মাসের কারাদণ্ড হয়েছিল। তবে প্রেসিডেন্ট তাঁকে ক্ষমা করে দেন। এপি।জঙ্গি সন্দেহেফ্রান্সের পুলিশ গতকাল মঙ্গলবার মুসলিম জঙ্গিদের সঙ্গে সম্পৃক্ত সন্দেহে তিনজনকে আটক করেছে। পুলিশ জানায়, দেশের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগর মার্শেই থেকে দুজন ও বোর্দো থেকে অপরজনকে আটক করা হয়। গত মাসে ইতালির নেপলস শহরে আটক ফরাসি নাগরিকের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে—এমন সন্দেহে ওই তিনজনকে আটক করা হয়। ধারণা করা হচ্ছে, এঁরা সবাই আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার সঙ্গে জড়িত। রয়টার্স।