সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
বিষক্রিয়ায়নাইজেরিয়ার উত্তরাঞ্চলে সিসার বিষক্রিয়ায় কমপক্ষে ৪০০ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া ঝুঁকির মধ্যে রয়েছে হাজার হাজার মানুষের জীবন। গত মঙ্গলবার জাতিসংঘের এক মুখপাত্র জানান, গত জুন থেকে দেশটির উত্তরাঞ্চলে সিসার বিষক্রিয়ায় শিশুমৃত্যুর সংখ্যা ১৬০ থেকে বেড়ে ৪০০ হয়েছে। অবৈধ খনি থেকে সোনা আহরণ করায় এ বিষক্রিয়া দেখা দেয়। বিষক্রিয়ার কারণ উদ্ঘাটনে সেখানে জাতিসংঘের একটি তদন্ত দল পাঠানো হয়েছে। বিবিসি, রয়টার্স।সাজা হ্রাসভারতের সুপ্রিম কোর্ট গতকাল বুধবার মৃত্যুর দণ্ডাদেশ পাওয়া এক আসামির সাজা কমিয়ে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এর আগে ২০০৬ সালে দিল্লি হাইকোর্ট প্রিয়দর্শিনী নামে এক ছাত্রীকে ধর্ষণ ও হত্যার দায়ে সান্তোষ সিং নামের ওই আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলেন। ১৯৯৬ সালে ওই ছাত্রীর ফ্ল্যাটে গিয়ে সান্তোষ তাঁকে হত্যা করেন। এর আগে ১৯৯৯ সালে উপযুক্ত তথ্যপ্রমাণের অভাবে নিম্ন আদালত তাঁকে বেকসুর খালাসের নির্দেশ দিয়েছিলেন। বিবিসি।