সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্যার পর ভূমিকম্পইন্দোনেশিয়ার মালাক্কা দীপপুঞ্জে গতকাল শুক্রবার ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬ দশমিক ৫। তবে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের ৯০ মাইল নিচে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ এ কথা জানায়। এদিকে গতকাল ইন্দোনেশিয়ার এক কর্মকর্তা জানান, পশ্চিম পাপুয়া প্রদেশের ওয়াসিয়র শহরে আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহত ব্যক্তির সংখ্যা ১১০-এ উন্নীত হয়েছে। সমুদ্রতীরবর্তী শহরটিতে গত সোমবার প্রবল বৃষ্টিপাতের ফলে এ ভূমিধসের সৃষ্টি হয়। রয়টার্স, এএফপি।বিমানযাত্রী নিখোঁজমেক্সিকোর পূর্বাঞ্চলে বিমান দুর্ঘটনার পর আটজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁদের সবাই মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উপকূলীয় এলাকা ভেরাক্রুজে এ বিমান দুর্ঘটনা ঘটে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার জানায়, ওই সেসনা বিমানে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের ছয় কর্মী, পাইলট ও তাঁদের সহযোগী ছিলেন। গত বুধবার বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। সমুদ্রসৈকতে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে। তবে কোনো মৃতদেহ পাওয়া যায়নি। এএফপি।নদীতে গাছের গুঁড়িমালয়েশিয়ার সারাওয়াক অঞ্চলের রাজাং নদীতে নৌপরিবহন বন্ধ হয়ে গেছে। প্রচুর কাঠের টুকরো নদীতে এসে পড়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এতে নদীর স্বাভাবিক স্রোত ব্যাহত এবং বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। প্রবল বৃষ্টির কারণে একটি কাঠের গুদামের কয়েক লাখ কাঠের টুকরো ভেসে নদীতে গিয়ে পড়ে। বিবিসি।