সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্রোহী হামলায়আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে গতকাল শনিবার বিদ্রোহীদের হামলায় ইতালীয় চারজন সেনাসদস্য নিহত হয়েছেন। ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশের গুলিস্তাঁ উপত্যকায় ওই হামলা চালানো হয়। এতে ইতালীয় চার সেনাসদস্য নিহত ও অন্য একজন আহত হন। তবে তারা ঘটনার বিস্তারিত জানায়নি। আফগানিস্তানে ২০০৪ সালের পর থেকে এ নিয়ে বিভিন্ন হামলায় ইতালীয় ৩৪ জন সেনাসদস্য নিহত হয়েছেন। এএফপি।স্কুলছাত্র আহতযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি স্কুলে গত শুক্রবার মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির বন্দুকের গুলিতে দুই শিশু আহত হয়েছে। ওই ব্যক্তির বয়স ৪১ বছর। পুলিশ জানায়, ওই ব্যক্তি সানদিয়াগো শহরের একটি স্কুলে ঢুকে বন্দুক দিয়ে এলোপাতাড়ি গুলি চালান। এতে ছয় ও সাত বছরের দুই স্কুলছাত্র আহত হয়। তাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক নয়। এ ঘটনায় ওই বন্দুকধারীকে আটক করা হয়েছে। এএফপি।