সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড্রোন হামলায়পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে গতকাল রোববার মার্কিন ড্রোন বা চালকবিহীন বিমানের চারটি ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে সাতজন জঙ্গি নিহত হয়েছে। কর্মকর্তারা জানান, উত্তর ওয়াজিরিস্তানের একটি বাড়ি ও পার্ক করা দুটি গাড়ি লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। এতে ওই জঙ্গিরা নিহত হয়। এ ছাড়া হামলায় ওই বাড়ি ও গাড়ি দুটি ধ্বংস হয়ে গেছে। সম্প্রতি মার্কিন সেনাবাহিনী আফগান সীমান্তের নিকটবর্তী ওয়াজিরিস্তানের জঙ্গিঘাঁটিগুলোতে বিমান হামলা বাড়িয়ে দিয়েছে। বিবিসি।প্রতিদ্বন্দ্বিতা করবেমিসরের নিষিদ্ধঘোষিত দল মুসলিম ব্রাদারহুড আগামী মাসের পার্লামেন্ট নির্বাচনে সে দেশের এক-তৃতীয়াংশ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এর আগে দলের প্রবীণ নেতা মোহাম্মদ এলবারাদি নির্বাচন বয়কট করার ঘোষণা দিয়েছিলেন। দেশটির ২০০৫ সালের পার্লামেন্ট নির্বাচনে দলটি শতকরা ২০ ভাগ আসনে জয়ী হয়। তাদের এই সাফল্য রাজনীতিকেরা মেনে নিতে পারেননি। তখন থেকে দলের নেতা-কর্মীদের ওপর দমন-পীড়ন শুরু হয়েছে। দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতাকেও আটক করা হয়েছে। বিবিসি।