সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কচ্ছপ উদ্ধারব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরে বিপন্ন প্রজাতির দুই শতাধিক জীবিত কচ্ছপসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার শুল্ক কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। বিপন্ন প্রজাতির ওই কচ্ছপগুলো মাদাগাস্কার থেকে থাইল্যান্ডে আনা হচ্ছিল। পরিবেশ সংরক্ষণবাদীদের মতে, উদ্ধার করা ওই কচ্ছপ বিশ্বের বিরল প্রজাতির কচ্ছপগুলোর অন্যতম। এএফপি।ইরাকে নিহত ৪ইরাকে বন্দুকধারীদের গুলিতে চারজন নিহত হয়েছেন। গতকাল সোমবার দক্ষিণ বাগদাদের ইউসুফিয়া শহরে সেনাবাহিনীর পোশাক পরিহিত বন্দুকধারীরা ছয়জনকে বাসা থেকে ডেকে এনে গুলি করে। এতে চারজন ঘটনাস্থলেই মারা যান। বাকি দুজন আহত হন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ কথা জানান। এদিকে গতকাল বাগদাদে অপর এক বোমা হামলায় পুলিশের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা আহত হয়েছেন। এএফপি।