সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওবামার সঙ্গে সাক্ষাত্ ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, তিনি এ মাসে ওয়াশিংটন সফরে যাবেন। মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা প্রক্রিয়া এগিয়ে নেওয়ার উদ্দেশে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাতের জন্য তিনি এ সফরে যাচ্ছেন। ফিলিস্তিনের আল-আইয়াম পত্রিকায় গতকাল রোববার প্রকাশিত এক সাক্ষাৎকারে মাহমুদ আব্বাস বলেন, ‘শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার জন্য তাঁরা আমাদের আমন্ত্রণ জানিয়েছেন।’ উল্লেখ্য, জাতিসংঘের সদর দপ্তরে গত সেপ্টেম্বরে আব্বাস ও ওবামার মধ্যে সর্বশেষ বৈঠক হয়। খবর রয়টার্স।স্বর্ণখচিত কফিনঅস্ট্রেলিয়ার কুখ্যাত সন্ত্রাসী কার্ল উইলিয়ামসকে ২০ হাজার পাউন্ড মূল্যের স্বর্ণখচিত কফিনে করে সমাহিত করা হয়েছে। এই সন্ত্রাসীকে জেলে পিটিয়ে হত্যা করা হয়। হত্যার ১১ দিন পর গত শনিবার তাঁকে সমাহিত করা হয়। ডেইলি মেইলের খবরে বলা হয়, মেলবোর্নে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ায় অসংখ্য শোকার্ত মানুষ অংশ নেন। এতে তাঁর সাবেক স্ত্রী রোবার্তা উইলিয়ামস ও তাঁদের মেয়ে দাকোতা উপস্থিত ছিলেন। খবর অরিঞ্জ।চারজনের ফাঁসিতাইওয়ানে গতকাল রোববার চার ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়েছে। অপহরণ ও হত্যার অভিযোগে তাঁদের ফাঁসি দেওয়া হয়। জানা গেছে, অভিযুক্তদের পরিবারের পক্ষ থেকে তাঁদের ফাঁসি দেওয়ার জন্য সে দেশের বিচারমন্ত্রী তেসং ইয়ং-ফু চাপের মধ্যে ছিলেন। যদিও এটি সে দেশের জন্য একটি স্পর্শকাতর বিষয়। ২০০৫ সালের পর তাইওয়ানে এই প্রথম মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ঘটল। ২০০৫ সালে দুইজনকে ফাঁসি দেওয়া হয়েছিল। খবর বিবিসি। শিশুর গায়ে আগুনচীনের এক স্কুলে ঢুকে গতকাল রোববার এক ব্যক্তি পাঁচ শিশুর গায়ে আগুন লাগিয়ে দিয়েছেন। সে দেশের ওইলফ্যাং শহরের কাছে একটি কিন্ডারগার্টেনে এ ঘটনা ঘটে। সে সময় লোহার রড দিয়ে এক শিক্ষককেও আঘাত করেন তিনি। এরপর তিনি নিজের গায়ে আগুন লাগিয়ে দেন। এতে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত পাঁচ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কেন এই হামলা হলো সরকারি সূত্রে এ ব্যাপারে কিছু জানা যায়নি। আনন্দবাজার।