সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুখোমুখি সংঘর্ষনেদারল্যান্ডের উপকূলে কেরোসিন বহনকারী গ্রিসের ট্যাংকার ও সাইপ্রাসের মালবাহী জাহাজের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। তবে কেউ হতাহত হয়নি। ট্যাংকারটিতে ২৫ জন এবং মালবাহী জাহাজটিতে ১২ জন নাবিক ছিলেন। ডাচ সংবাদ সংস্থা এএনপি জানায়, শেভনিংগেন বন্দর থেকে ৩০ কিলোমিটার দূরে উত্তর সাগরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ট্যাংকারটিতে ছিদ্র হয়ে যায় এবং সমুদ্রের পানিতে দ্রুত কেরোসিন ছড়িয়ে পড়তে শুরু করে। বিবিসি।দুর্ঘটনায় নিহত ১৭পোল্যান্ডে লরি ও মিনিবাসের মধ্যে সংঘর্ষে ১৭ জন নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানী ওয়ারশের দক্ষিণে নোয়ে মিয়াস্তো নাদ পিলিসা শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। ভোরে ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। এতে ঘটনাস্থলেই ১৬ জন নিহত হয়। হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু ঘটে। পোল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুর্ঘটনার কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। বিবিসি।