সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাকাতির অপরাধেইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে ডাকাতির অপরাধে এক ব্যক্তির একটি হাত কেটে ফেলা হয়েছে। তবে তাঁর পরিচয় জানা যায়নি। দেশটির বার্তা সংস্থা ইসনা জানায়, ওই ব্যক্তির বিরুদ্ধে দুটি ডাকাতির ঘটনায় জড়িত থাকার অপরাধ প্রমাণিত হওয়ায় এ দণ্ডাদেশ কার্যকর করা হয়। এর আগে গত জুলাইয়ে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় হামেদান শহরে চুরির অপরাধে পাঁচজনের হাত কেটে ফেলা হয়। এএফপি।বিদ্রোহীদের হামলায়আফগানিস্তানে গতকাল বুধবার বিদ্রোহীদের হামলায় ছয় ন্যাটো সেনা নিহত হয়েছে। তাদের মধ্যে চারজন বোমা বিস্ফোরণে নিহত হয়। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটোর আন্তর্জাতিক নিরাপত্তা-সহায়তা বাহিনী (আইএসএএফ) জানায়, দেশটির পূর্বাঞ্চলে বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধের সময় আরও দুই সেনা নিহত হয়। তবে তারা ঘটনার বিস্তারিত বিবরণ জানায়নি। এএফপি।