সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
আকাশেই মৃত্যুউড্ডয়নরত অবস্থায় কাতার এয়ারওয়েজের একটি বিমানের ক্যাপ্টেন গত বুধবার মারা গেছেন। বিমানটি ফিলিপাইন থেকে কাতারে যাচ্ছিল। ক্যাপ্টেন মারা যাওয়ায় বিমানটি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জরুরি অবতরণ করাতে বাধ্য হন পাইলট। ৪৩ বছর বয়সী ওই ক্যাপ্টেন ভারতের নাগরিক। মারা যাওয়ার আগে তিনি বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। এএফপি।তালেবান প্রস্তুতআফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট বোরহানউদ্দিন রাব্বানি বলেছেন, তালেবান আলোচনার জন্য প্রস্তুত। অসামরিক উপায়ে যুদ্ধ নিরসনের ধারণা তাঁরা পুরোপুরি প্রত্যাখ্যান করেননি। গতকাল বৃহস্পতিবার রাজধানী কাবুলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। আফগানিস্তানে শান্তি ফিরিয়ে আনার জন্য কারজাই সরকার যে নতুন শান্তি পরিষদ গঠন করেছে, তার চেয়ারম্যান হচ্ছেন রাব্বানি। তিনি বলেন, শান্তি আলোচনা শুরুর জন্য তালেবান কিছু শর্ত দিয়েছে। এএফপি।উৎসব বাতিলব্রিটেনে চলমান আর্থিক মন্দার পরিপ্রেক্ষিতে রানি দ্বিতীয় এলিজাবেথ বাকিংহাম প্রাসাদে আসন্ন বড়দিন উৎসব বাতিল করেছেন। প্রতি দুই বছর পর আয়োজিত এ উৎসবে অতিথি হিসেবে অংশ নেওয়ার জন্য ওই রাজকীয় প্রাসাদের ৬০০ সদস্য উন্মুখ থাকেন। গতকাল বৃহস্পতিবার প্রাসাদের এক মুখপাত্র জানান, ব্রিটেনে চলমান আর্থিক মন্দা সম্পর্কে রানি পুরোপুরি সচেতন আছেন। কাজেই এ বছর উৎসব উদ্যাপনের আয়োজন না করে রাজকীয় কর্মকর্তাদের সংযমের পরিচয় দেওয়ার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান। টাইমস অব ইন্ডিয়া।অপহরণনাইজেরিয়ায় এক ভারতীয় নারীকে অপহরণ করেছে বন্দুকধারীরা। গত বুধবার নাইজার ডেল্টা অঞ্চলের ইকেট শহরে এ ঘটনা ঘটে। অপহরণের সময় তাঁর গাড়িচালক এবং সঙ্গে অবস্থানরত এক পুলিশ কর্মকর্তাকে হত্যা করে ওই বন্দুকধারীরা। পুলিশের এক মুখপাত্র জানান, ভারতীয় ওই নারী ইকেট শহরে পেগাসাস প্রাইমারি স্কুল নামে একটি তেল কোম্পানির বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। অপহরণকারীরা কোনো মুক্তিপণ দাবি করেছে কি না, তা নিশ্চিত নয়। এএফপি।গুলিতে নিহত ৪থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে মুসলিম-অধ্যুষিত নারাথিওয়াট প্রদেশে সন্দেহভাজন মুসলিম বিচ্ছিন্নতাবাদীদের পৃথক হামলায় চারজন নিহত ও তিনজন আহত হয়েছেন। পুলিশ জানায়, গত বুধবার দুই মুসলিম প্রতিরক্ষা স্বেচ্ছাসেবককে গুলি করে হত্যা করা হয়। এ ছাড়া ওই দিন নারাথিওয়াটের একটি মসজিদে যাওয়ার পথে সাবেক জেলাপ্রধানকে গুলি করে বিচ্ছিন্নতাবাদী ব্যক্তিরা। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ওই রাতে পৃথক এক ঘটনায় একজন বৌদ্ধ, ১৪ বছরের এক কিশোরীসহ তিনজন আহত হয়েছেন। এ ছাড়া আরও একটি ঘটনায় একজন নিহত হয়েছেন বলে জানা গেছে। এএফপি।