সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
মমতার শুভেচ্ছাভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা কার্ড পাঠানোর পরিকল্পনা করেছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি। এ ছাড়া ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জিসহ বাম ফ্রন্টের সাংসদ, শিল্পপতি, ব্যবসায়ী ও দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানেও ওই কার্ড পৌঁছে দেওয়া হবে। এ কার্ডের প্রচ্ছদে হলুদ জমিনের ওপর লাল রঙের দেবী দুর্গার ছবি আঁকা হয়েছে। পিটিআই।মৃত্যুদণ্ড বিলোপদক্ষিণ আমেরিকার দেশ গায়ানার পার্লামেন্ট খুনের অপরাধের জন্য বাধ্যতামূলক মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার বিধান বিলুপ্ত করার পক্ষে ভোট দিয়েছে। তবে আইন প্রয়োগকারী সংস্থার সদস্য, কারা কর্মকর্তা ও বিচার বিভাগের সদস্যদের হত্যার ক্ষেত্রে মৃত্যুদণ্ডাদেশের বিধান চালু থাকবে। গত বৃহস্পতিবার দেশটির ৬৫ সদস্যবিশিষ্ট পার্লামেন্টে মৃত্যুদণ্ড বিলুপ্ত করার পক্ষে ভোট পড়ার পর ৪০ জন মৃত্যুর দণ্ডাদেশ পাওয়া আসামির আইনজীবীরা তাঁদের মক্কেলের শাস্তি কমানোর জন্য আবেদন করেছেন। পিটিআই।