সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবশেষে মুক্তিইরানে দুই বছরেরও বেশি সময় আটক থাকার পর এক মার্কিন ব্যবসায়ী গত শনিবার মুক্তি পেয়েছেন। রেজা তাঘাভি (৭১) নামের ওই ব্যবসায়ীর আইনজীবী সিএনএনকে এ কথা জানান। তিনি এখন সপরিবারে যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন। তেহরানে সরকারবিরোধী একটি সংগঠনকে ২০০ মার্কিন ডলার দেওয়ার অভিযোগে ২০০৮ সালের মে মাসে তাঁকে আটক করা হয়। পিটিআই অনলাইন।আরও ১২০০আফগানিস্তানে আরও এক হাজার ২০০ সেনা পাঠাতে চায় ইতালি। গত শনিবার মিলানে প্রতিরক্ষামন্ত্রী ইগনাজিও লা রুশা আফগানিস্তানে মার্কিন বাহিনীর কমান্ডার জেনারেল ডেভিড পেট্রাসের সঙ্গে বৈঠককালে এ কথা বলেন। তিনি বলেন, ‘এ বছরের শেষ নাগাদ আমরা আফগানিস্তানে মোট সেনাসংখ্যা চার হাজারে উন্নীত করতে চাই।’ ইতালির একটি গণমাধ্যম এ কথা জানায়। আফগানিস্তানে ন্যাটো বাহিনীতে বর্তমানে ইতালির দুই হাজার ৮০০ সেনা রয়েছে। জি নিউজ।