সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
ছাগলের হামলায়যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে পাহাড়ি ছাগলের হামলায় একজন পরিব্রাজকের মৃত্যু হয়েছে। ওই পরিব্রাজকের নাম রবার্ট বোর্ডম্যান (৬৩)। কর্মকর্তারা জানান, গত শনিবার বোর্ডম্যান তাঁর স্ত্রী ও এক বন্ধুকে নিয়ে ক্লাহানে রিজের অলিম্পিক ন্যাশনাল পার্কে হাঁটার সময় একটি ছাগল তাঁর পায়ে প্রচণ্ডবেগে গুতো দেয়। পরে তাঁকে হেলিকপ্টারে করে একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর ছাগলটিকে হত্যা করা হয়েছে। বিবিসি।মৃত্যুদণ্ডইয়েমেনে জঙ্গি সংগঠন আল-কায়েদার এক সদস্যকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আত্মস্বীকৃত ওই জঙ্গির নাম সালেহ আল শশ। সম্প্রতি দেশটির সামরিক ঘাঁটিতে সিরিজ হামলায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় গতকাল সোমবার রাজধানী সানার একটি আদালত এ রায় দেন। এর আগে ৯ অক্টোবর মামলার শুনানিতে তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সত্য। আমি স্বেচ্ছায় এই হামলায় যোগ দিয়েছি। কেউ আমাকে বাধ্য করেনি।’ শশ গত ৩০ জানুয়ারি আত্মঘাতী বোমা হামলার প্রস্তুতি নেওয়ার সময় নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়েন। এএফপি।