সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
সেকেন্ডে দুই লাখবর্তমানে মোবাইল ফোনে প্রতি সেকেন্ডে দুই লাখ খুদে বার্তা আদান-প্রদান হচ্ছে। জাতিসংঘের টেলিযোগাযোগবিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন গতকাল মঙ্গলবার এ তথ্য জানায়। সংস্থাটি জানায়, তিন বছরের মধ্যে মোবাইল ফোনের খুদে বার্তার জনপ্রিয়তা তিন গুণ বেড়েছে। ২০০৭ সালে মোবাইল ফোনে এক লাখ ৮০ হাজার কোটি খুদে বার্তা আদান-প্রদান হয়েছিল। চলতি বছরে এ সংখ্যাটা বেড়ে হয়েছে ছয় লাখ ১০ হাজার কোটি। এএফপি।ফের ভূমিকম্পনিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরে ফের ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫। ছয় সপ্তাহ আগে সেখানে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কর্মকর্তারা জানান, গত সোমবার স্থানীয় সময় রাত ১১টা ৩০ মিনিটে ওই ভূমিকম্প আঘাত হানে। এতে বিদ্যুৎ ও টেলিফোনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে কেউ হতাহত হয়নি। নিউজিল্যান্ডের ভূতাত্ত্বিক সংস্থা জিএনএস সায়েন্স জানায়, ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ক্রাইস্টচার্চের ১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূগর্ভের নয় কিলোমিটার নিচে। বিবিসি।