সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণের পর মুক্তিসোমালিয়ায় অপহূত হওয়া ব্রিটিশ নিরাপত্তা পরামর্শক ফ্র্যানস বার্নাডকে গতকাল বুধবার মুক্তি দেওয়া হয়েছে। ব্রিটেনভিত্তিক দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেনের একজন মুখপাত্র জানান, গতকাল ভোরে তাঁকে মুক্তি দেওয়া হয়। গত বৃহস্পতিবার সোমালিয়ার আদাদো শহর থেকে জিম্বাবুয়েতে জন্ম নেওয়া বার্নাডকে কয়েকজন বন্দুকধারী ব্যক্তি অপহরণ করে। পরে আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত ইসলামি জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের একটি ঘাঁটিতে তাঁকে নিয়ে যাওয়া হয়। বিবিসি। ব্রিটিশ সেনা নিহতআফগানিস্তানে বোমা বিস্ফোরণে ব্রিটিশ সেনাবাহিনীর একজন বোমা নিষ্ক্রিয়কারী বিশেষজ্ঞ নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের নহর-ই-সরাজ নামক স্থানে বোমা নিষ্ক্রিয় করার সময় ওই ঘটনা ঘটে। কর্মকর্তারা গতকাল বুধবার এ তথ্য জানান। বিস্ফোরণে এক ব্রিটিশ সেনা নিহত হয়েছিলেন। এএফপি।