সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসে বোমাফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে গতকাল বৃহস্পতিবার সকালে যাত্রীবাহী বাসে বোমা বিস্ফোরণে অন্তত নয়জন নিহত ও নয়জন আহত হয়েছে। কোনো গোষ্ঠী বা সংগঠন হামলা চালানোর কথা স্বীকার করেনি। বাসটি ৫০ জনের মতো যাত্রী নিয়ে বাণিজ্যিক শহর কাগায়ান দে ওরো থেকে রওনা হয়েছিল। একজন সেনা কর্মকর্তা জানান, বোমা বিস্ফোরণে ঘটনাস্থলেই আটজন এবং হাসপাতালে একজনের মৃত্যু হয়। রয়টার্স।মমি উদ্ধারপেরুর রাজধানী লিমায় মাটি খুঁড়ে চারটি মমি উদ্ধার করেছেন প্রত্নতাত্ত্বিকেরা। গবেষকেরা ধারণা করছেন, মমি চারটি প্রাচীন ওয়ারি জনগোষ্ঠীর বিশিষ্ট ব্যক্তিদের এবং তা এক হাজার ৬০০ বছরের পুরোনো। গবেষক গ্লাডিস পাজ গত বুধবার এক বিবৃতিতে জানান, ওয়ারি সংস্কৃতির নিদর্শন খুঁজতে গিয়ে এক সপ্তাহ আগে এসব মমির সন্ধান পাওয়া যায়। এএফপি।