সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমানের নকশা১৫০ আসনের একটি যাত্রীবাহী বিমানের নকশা তৈরি করেছে ইরান। এটি হবে দেশে তৈরি সবচেয়ে বড় বিমান। গত রোববার প্রতিরক্ষামন্ত্রী আহমদ ভাহিদি জানান, ‘আমরা একটি মাঝারি মাপের যাত্রীবাহী বিমানের নকশা তৈরি করেছি—যা ১০০ থেকে ১৫০ জন যাত্রী বহনে সক্ষম। আরও বড় বিমান তৈরির জন্য আমরা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করে যাচ্ছি।’ তবে এ বিমানের নির্মাণকাজ কখন শুরু হবে—এ সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি। এএফপি। সাজা মওকুফ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত তামিল সাংবাদিক জে এস তিসাইনাইয়াগামের দণ্ড গতকাল সোমবার মওকুফ করা হয়েছে। তিনি নর্থ ইস্টার্ন মান্থলি নামে একটি সাময়িকীর সম্পাদক ছিলেন। গতকাল শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী জামিনি লক্ষণ পেরিস কলম্বোয় সাংবাদিকদের বলেন, বিশ্ব মুক্ত সাংবাদিকতা দিবস উপলক্ষে জে এস তিসাইনাইয়াগামকে ক্ষমা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট। সন্ত্রাসবাদে সমর্থন দেওয়ার দায়ে গত বছর তাঁকে কারাদণ্ড দেওয়া হয়েছিল। এএফপি।