সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভ্যুত্থানের চেষ্টা নস্যাৎপশ্চিম আফ্রিকার দেশ নাইজারে চলতি মাসের শুরুর দিকে একটি অভ্যুত্থানের চেষ্টা নস্যাৎ করা হয়েছে। দেশটির সামরিক সরকারের মুখপাত্র আবদুল করিম গত বৃহস্পতিবার এ তথ্য জানান। তিনি বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। তবে পরিকল্পনা অনুযায়ী দেশটিতে ২০১১ সালের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। গত সপ্তাহে দেশটিতে সাবেক জান্তার দুই কর্মকর্তাকে আটক করা হয়। গত ফেব্রুয়ারিতে এক সামরিক অভ্যুত্থানে প্রেসিডেন্ট মমদোউ ক্ষমতাচ্যুত হন। রয়টার্স।মেক্সিকোতে ভূমিকম্পমেক্সিকোর বাহা ক্যালিফোর্নিয়া উপদ্বীপে গত বৃহস্পতিবার রিখটার স্কেলে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) বিভাগ জানায়, স্থানীয় সময় বেলা ১১টা ৫৩ মিনিটে ওই ভূকম্পন হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের কারণে লস মোচিস শহর ও সিনালোয়া অঙ্গরাজ্যের কয়েকটি ভবনের সামান্য ক্ষতি হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি। এএফপি।গভর্নর নিহতআফগানিস্তানের পূর্বাঞ্চলে গতকাল শুক্রবার বোমা হামলায় একজন গভর্নর নিহত হয়েছেন। ওই গভর্নরের নাম খোরশিদ বলে কর্মকর্তারা জানান। পুলিশের একজন মুখপাত্র জানান, গতকাল নঙ্গরহার প্রদেশের দুরবাবা জেলার গভর্নর খোরশিদের গাড়িতে ওই হামলা চালানো হয়। এতে তিনি নিহত হন। এ ঘটনায় গাড়ির চালক ও দুই দেহরক্ষী আহত হন। ডন।সত্যতা স্বীকারইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশে গ্রামবাসীর ওপর সেনাবাহিনীর নির্যাতন করার বিষয়টি গতকাল শুক্রবার স্বীকার করেছে সে দেশের সরকার। দেশটির নিরাপত্তাবিষয়ক মন্ত্রী নির্যাতনের সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে তদন্ত চলছে। এর আগে গত সপ্তাহে হংকংভিত্তিক একটি মানবাধিকার সংগঠনের ওয়েবসাইটে ওই নির্যাতনের ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়। এতে দেখা যায়, পোশাকধারী সেনারা পাপুয়ার একটি গ্রামের মানুষদের জিজ্ঞাসাবাদের সময় অমানবিক নির্যাতন করছে। বিবিসি ও এএফপি।