সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিলিতে ভূমিকম্পচিলির মধ্যাঞ্চলে গতকাল শনিবার রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় রাত দুইটা ৫৮ মিনিটে ওই ভূকম্পন হয়। এর উৎপত্তিস্থল ছিল দেশটির কনসেপশন শহরের ১১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ভূমিকম্পে কারও হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এএফপি।পর্বতারোহী নিখোঁজচীনের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি পর্বতে যাওয়া একজন কানাডীয় পর্বতারোহী এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। ওই পর্বতারোহীর নাম ডুসান পোকরভনভ। পর্বতারোহীদের একটি সংগঠন গতকাল শনিবার জানায়, ১৬ অক্টোবর সিচুয়ান প্রদেশের তিয়ানহাইজি পর্বতের ছয় হাজার ৭০ মিটার উঁচু চূড়া থেকে পোকরভনভ নিখোঁজ হন। তাঁর খোঁজে হেলিকপ্টার নিয়ে অনুসন্ধান চালানো হচ্ছে। তবে খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। এএফপি।ফেরি ডুবিইন্দোনেশিয়ার নুসা তেঙ্গারা প্রদেশে গত শুক্রবার একটি যাত্রীবাহী ফেরি ডুবে গেছে। এ ঘটনায় গতকাল শনিবার পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনো ১৭ জন নিখোঁজ রয়েছে। নিখোঁজ ব্যক্তিদের খোঁজে অনুসন্ধান চলছে। একইদিন একই প্রদেশে সাতজন যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে যায়। এ ঘটনায় চারজনকে উদ্ধার করা হয়েছে। বাকিদের খোঁজে উদ্ধার অভিযান চলছে। এএফপি।