সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
বেনিনে ভয়াবহ বন্যাপশ্চিম আফ্রিকার দেশ বেনিনে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় সাত লাখ লোক গৃহহারা হয়েছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা বলেছে, তারা বিমান থেকে তাঁবু ফেলার কাজ শুরু করতে যাচ্ছে। বন্যায় দেশের দুই-তৃতীয়াংশ ডুবে গেছে। ত্রাণ সংস্থা কেয়ারের মুখপাত্র হেলেন হকিংস বলেন, বিশাল এলাকা পানির নিচে ডুবে যাওয়ায় লোকজন বাড়ির ছাদে আশ্রয় নিয়েছেন। অনেকে বাড়ির কাছে নৌকায় আশ্রয় নিয়েছেন। বিবিসি।মাফিয়া নেতা আটকইতালিতে মাফিয়াচক্রের শীর্ষস্থানীয় একজন নেতাকে আটক করা হয়েছে। আটক ওই নেতার নাম গারল্যান্দিনো মেসিনা (৩৮)। দেশটির পুলিশ গত শনিবার এ তথ্য জানায়। পুলিশ জানায়, সিসিলির ফাভারা শহর থেকে মেসিনাকে আটক করা হয়। একাধিক খুন ও মাফিয়াচক্রের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে তাকে দেশটির সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ইতালীয় গণমাধ্যমের ধারণা, সিসিলীয় মাফিয়াচক্রের প্রধান মাত্তেও মেসিনা দেনারোর পরই মেসিনার অবস্থান। রয়টার্স।পদদলিত হয়ে নিহতকেনিয়ার রাজধানী নাইরোবির একটি স্টেডিয়ামে ফুটবল খেলা দেখতে গিয়ে পদদলিত হয়ে সাতজন নিহত হয়েছে। কর্মকর্তারা জানান, কেনিয়ার দুটি জনপ্রিয় দলের খেলা দেখার জন্য নিয়ায়ো ন্যাশনাল স্টেডিয়ামে দর্শকেরা হুড়োহুড়ি করে ঢুকতে গেলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ছয়জন ও পরে হাসপাতালে একজনের মৃত্যু হয়। বিবিসি।