সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিহত ১৪মিয়ানমারের মধ্যাঞ্চলে তেলের একটি পাইপলাইনে অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। পাকোক্কু শহরের কাছে গত রোববার রাতে এ দুর্ঘটনা ঘটে। সরকারের এক মুখপাত্র জানান, রাতের অন্ধকারে স্থানীয় দুই শতাধিক মানুষ ওই পাইপলাইনের ছিদ্র থেকে তেল সংগ্রহ করছিল। এ সময় অন্ধকারে পথ দেখার জন্য কেউ হয়তো আলো জ্বেলেছিল। এতে ওই দুর্ঘটনা ঘটে। এএফপি।ছিনতাইভারত মহাসাগরে জলদস্যুরা গ্রিসের মালিকানাধীন একটি ট্যাংকার ও একটি জার্মান কোম্পানির ভাড়া করা মালবাহী জাহাজ ছিনতাই করেছে। গত রোববার কর্মকর্তারা জানান, পাঁচ হাজার ৭৬ টন ওজনের ট্যাংকারটি ১৭ জন ক্রু নিয়ে সিসিলির দিকে যাচ্ছিল। পরে ট্যাংকারটি কেনিয়ার মোম্বাসা বন্দর থেকে ৫০ নটিক্যাল মাইল পূর্বে জলদস্যুদের কবলে পড়ে। এএফপি।