সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আত্মসমর্পণইয়েমেনের দক্ষিণাঞ্চলে ১৫ জন আল-কায়েদা জঙ্গি আত্মসমর্পণ করেছেন। গতকাল মঙ্গলবার নিরাপত্তা কর্মকর্তারা জানান, গত সোমবার আবিয়ান প্রদেশের গভর্নর আহমেদ আল-মায়াসারির কাছে ওই জঙ্গিরা আত্মসমর্পণ করেন। তাঁরা বছর খানেক আগে আল-কায়েদায় যোগ দিয়েছিলেন। সম্প্রতি আল-কায়েদা জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর কয়েকটি সংঘর্ষের পর স্থানীয় কয়েকজন ব্যক্তির মধ্যস্থতায় জঙ্গিরা আত্মসমর্পণ করেন। এএফপি।