সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
আত্মঘাতী হামলায়আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশের প্রধান গোয়েন্দা কর্মকর্তার বাড়িতে গতকাল বুধবার দুই ব্যক্তি আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে। তবে আবদুল সামাদ নামের ওই গোয়েন্দা কর্মকর্তা হামলার সময় বাড়িতে ছিলেন না। প্রাদেশিক গভর্নর রুহল আমিন জানান, প্রথমে একজন হামলাকারী সামাদের বাড়ির ফটকের সামনে বোমার বিস্ফোরণ ঘটায়। এতে হামলাকারী ও একজন নিরাপত্তাকর্মী নিহত হয়। এ ছাড়া আরও দুজন আহত হয়। পরে নিরাপত্তাকর্মীরা অপর হামলাকারীকে গুলি করে হত্যা করে। এএফপি।শেখের জীবনাবসানসংযুক্ত আরব আমিরাতের চতুর্থ বৃহত্তম আমিরাত রাস আল-খাইমার শাসক শেখ সাকার বিন মোহাম্মদ আল-কাজিমি (৯২) আর নেই। কয়েক মাস হাসপাতালে অসুস্থ থাকার পর গতকাল বুধবার তিনি মারা গেছেন। তিনি ১৯৪৮ সালে আল-খাইমার শাসকের দায়িত্ব গ্রহণ করেন। বিশ্লেষকদের ধারণা, শেখ সাকারের মৃত্যুতে আমিরাতটির রাজনীতিতে তেমন কোনো প্রভাব পড়বে না। সাকারের ছেলে যুবরাজ শেখ সউদ নতুন শাসক হবেন বলে ধারণা করা হচ্ছে। রয়টার্স।