সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিরশ্ছেদতালেবানের ছদ্মবেশে চুরি ও অপহরণসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তিন জনের শিরশ্ছেদ করেছে পাকিস্তানি জঙ্গিরা। স্থানীয় কর্মকর্তা ও এলাকাবাসী জানান, আফগান সীমান্তবর্তী মোহমান্দ জেলার একটি মাঠে ওই তিনজনের লাশ ফেলে রাখা হয়। এলাকাবাসী লাশের পাশে একটি চিরকুট দেখতে পায়। তাতে লেখা ‘তাঁরা তালেবানের নামে চুরি, চাঁদা দাবি, অপহরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। আমরা তাঁদের হত্যা করেছি, যাতে আর কেউ আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার সাহস না পায়।’ এএফপি।