সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথমবারের মতোউইকিমিডিয়া প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের বাইরে একটি অফিস খুলতে যাচ্ছে। অনলাইনভিত্তিক বিশ্বকোষ উইকিপিডিয়ার মালিক প্রতিষ্ঠান উইকিমিডিয়ার এই অফিসটি হবে ভারতে। উইকিমিডিয়ার বৈশ্বিক উন্নয়নবিষয়ক কর্মকর্তা ব্যারি নিউসটিড বলেন, ‘ভারতে উইকিমিডিয়ার ব্যাপারে ব্যাপক আগ্রহ রয়েছে। তাই আমরা প্রত্যেক ভারতীয়র কাছে জ্ঞান বিনিময়ের সারসংক্ষেপ পৌঁছে দিতে চাই।’ কয়েক মাসের মধ্যেই প্রতিষ্ঠানটি ভারতে অফিস চালু করতে পারবে বলে ধারণা করা হচ্ছে। ইতিমধ্যে অফিসের জায়গা খোঁজার কাজ শুরু হয়েছে। এএফপি।