সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেলিকপ্টার বিধ্বস্তঅ্যান্টার্কটিকায় ফ্রান্সের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার যাত্রীর সবাই নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন বিজ্ঞানী, একজন বৈমানিক ও একজন প্রকৌশলী রয়েছেন। ফ্রান্সের দক্ষিণ এবং অ্যান্টার্কটিকা অঞ্চলের কর্তৃপক্ষ জানায়, গত বৃহস্পতিবার পূর্ব অ্যান্টার্কটিকায় অবস্থিত ফ্রান্সের একটি গবেষণা প্রতিষ্ঠান থেকে ১০০ কিলোমিটার দূরে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার-তৎপরতা শুরু করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত গতকাল শনিবার উদ্ধারকর্মীরা দুর্ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হন এবং চারজনের লাশ উদ্ধার করেন। রয়টার্স।নৌকাডুবিভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগরদ্বীপের ঘোড়ামারায় গতকাল শনিবার নৌকাডুবির ঘটনায় বহু লোকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। নৌকাটি পূর্ব মেদিনীপুরের হিজিলি থেকে ২০০ জন যাত্রী নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে যাচ্ছিল। কর্মকর্তারা জানান, এ পর্যন্ত ১৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ৪০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো শতাধিক মানুষ নিখোঁজ রয়েছে। তবে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। বিবিসি।গ্রেপ্তার ৬১থাইল্যান্ডে শ্রীলঙ্কার ৬১ জন তামিল অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার অভিবাসী পুলিশ জানায়, দক্ষিণাঞ্চলীয় সংখলা প্রদেশে গত বৃহস্পতিবার প্রথমে ১১৪ জন ব্যক্তিকে আটক করা হয়। এর মধ্যে বৈধ কাগজপত্র থাকায় ৬১ জন বাদে বাকিদের ছেড়ে দেওয়া হয়। পরে ভিসার অতিরিক্ত সময় অবস্থান ও অবৈধভাবে প্রবেশের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। সম্ভবত তারা থাইল্যান্ড থেকে অন্য কোনো দেশে যাওয়ার পরিকল্পনা করছিল। এএফপি।ভিয়েতনামে মেদভেদেভরাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ গতকাল শনিবার ভিয়েতনাম পৌঁছেছেন। এ সফরে তিনি একটি পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণের ব্যাপারে ভিয়েতনামের সঙ্গে কয়েক শ কোটি ইউরোর একটি চুক্তিতে সই করবেন। আজ রোববার ভিয়েতনামের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে মেদভেদেভের সাক্ষাৎ করার কথা রয়েছে। তিনি পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তি ছাড়াও জলবিদ্যুৎকেন্দ্র আমদানি-রপ্তানি শুল্কসহ কয়েকটি ক্ষেত্রে সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করবেন। এএফপি।