সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
ব্রিটিশ সেনা নিহতআফগানিস্তানের দক্ষিণাঞ্চলে গত শনিবার গুলিতে ব্রিটিশ সেনাবাহিনীর একজন বোমা নিষ্ক্রিয়কারী বিশেষজ্ঞ নিহত হয়েছেন। কর্মকর্তারা জানান, হেলমান্দ প্রদেশের নহর-ই-সরাজ নামক জায়গায় বোমা নিষ্ক্রিয় করার সময় গুলিতে ওই বিশেষজ্ঞ নিহত হন। ২০০১ সালের পর থেকে আফগান যুদ্ধে এ পর্যন্ত ৩৪২ জন ব্রিটিশ সেনা নিহত হয়েছেন। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটোর আন্তর্জাতিক নিরাপত্তা-সহায়তা বাহিনীর (আইএসএএফ) অধীনে আফগানিস্তানে সাড়ে নয় হাজার ব্রিটিশ সেনা মোতায়েন রয়েছে। এএফপি।খেলার মাঠেরক্তহন্ডুরাসে গত শনিবার একটি খেলার মাঠে বন্দুকধারীদের গুলিতে ১৪ জন নিহত হয়েছেন। কর্মকর্তারা জানান, উত্তরাঞ্চলীয় শহর সান পেদ্রো সুলাতে একদল লোক ফুটবল খেলার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় বন্দুকধারীরা তাঁদের ওপর গুলি চালায়। এতে ঘটনাস্থলে ১০ জনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর আরও চারজনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে হামলার কারণ জানা যায়নি। বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি খুনের ঘটনা ঘটে হন্ডুরাসে। চলতি বছরের এই পর্যন্ত সেখানে প্রতি লাখে প্রায় ৭৯ জন মানুষ খুন হয়েছে। এএফপি।