সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভূমিকম্পচিলির সমুদ্র উপকূলে সোমবার রিখটার স্কেলে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানায়, এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর জানা যায়নি। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কনসেপসিওন নগরের ১৫১ কিলোমিটার দূরে ২০ দশমিক ৬ কিলোমিটার গভীরে। এএফপি। গোপন সফর নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কি গত শনিবার আফগানিস্তানে এক গোপন সফরে যান। তিনি সোমবার বিকেলে আফগানিস্তান ত্যাগ করেন। সফরকালে তিনি আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। এ ছাড়া তিনি আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনীর (আইএসএএফ) কমান্ডার জেনারেল স্ট্যানলি ম্যাকক্রিস্টাল এবং নিউজিল্যান্ডের সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এএফপি।