সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুনরায় নিয়ন্ত্রণেআফগানিস্তানের নিরাপত্তা বাহিনী পুনরায় গতকাল সোমবার তালেবান জঙ্গিদের কবল থেকে দক্ষিণাঞ্চলীয় গজনি প্রদেশের খোগিয়ানি জেলার নিয়ন্ত্রণ নিয়েছে। প্রদেশের গভর্নর মুসা খান আকবরজাদা গতকাল সাংবাদিকদের এ কথা জানান। মুসা খান বলেন, ‘গত রোববার রাতে জঙ্গিরা হামলা চালিয়ে স্থানীয় প্রশাসনের কাছ থেকে এই জেলার নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তবে গতকাল সকালে আমাদের জাতীয় নিরাপত্তা বাহিনী পুলিশ, সেনাবাহিনী ও গোয়েন্দা সদস্যরা সম্মিলিতভাবে অভিযান চালিয়ে পুনরায় জেলার নিয়ন্ত্রণ নিয়ে নেয়।’ এএফপি।ড্রোন হামলায়পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে গতকাল সোমবার মার্কিন চালকবিহীন বিমান বা ড্রোন হামলায় কমপক্ষে ছয় জঙ্গি নিহত হয়েছে। দেশটির নিরাপত্তা কর্মকর্তারা জানান, উত্তর ওয়াজিরিস্তানের হায়দার খেল গ্রামের একটি বাড়িতে ড্রোন থেকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে ছয় জঙ্গি নিহত ও দুজন আহত হয়।সম্প্রতি যুক্তরাষ্ট্র পাকিস্তানের উপজাতি-অধ্যুষিত অঞ্চলে ড্রোন হামলা বাড়িয়ে দিয়েছে। চলতি বছরের এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রায় ৭০টি ড্রোন হামলায় দুই শতাধিক লোকের প্রাণহানি হয়েছে। ডন।গ্রেপ্তারফিলিপাইনে একটি অপহরণ মামলার পলাতক আসামিকে গতকাল সোমবার গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম রোনাল্ড ফাজারদো। ২৪ বছর আগে একজন জাপানি কর্মকর্তাকে অপহরণ করার অভিযোগে তাঁকে খোঁজা হচ্ছিল।ফিলিপাইনের ন্যাশনাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের প্রধান কর্মকর্তা জানান, সিঙ্গাপুরের একটি বিমানে করে দেশে ফেরার পরপরই ফাজারদোকে আটক করা হয়। এর আগে অপহরণের অভিযোগে তাঁর বিরুদ্ধে নয়টি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তাঁকে ধরিয়ে দেওয়ার জন্য ২৩ হাজার ডলারের পুরস্কারও ঘোষণা করা হয়। এএফপি।