সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
সিংহের খোরাকমদ্যপ অবস্থায় সিংহের সঙ্গে খেলতে গিয়ে তাদের খোরাক হতে হয়েছে একটি বারের ম্যানেজারকে। দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথে একটি ওয়াইল্ড লাইফ পার্কে এ ঘটনা ঘটেছে। ৩৩ বছর বয়সী ওই ব্যক্তির নাম জ্যঁ ফ্রিডেরিক ব্রেডেনহ্যান্ড। একটি ঘাঁটিতে যোগদান শেষে মাতাল অবস্থায় তিনি সিংহদের সঙ্গে খেলতে চেয়েছিলেন। নিহত ব্যক্তির এক বন্ধু জানিয়েছেন, দেয়ালঘেরা একটি সিংহের খামারের পাশে তাঁরা পার্টির আয়োজন করেছিলেন। পার্টি শেষে সবাই ঘরে ফিরে গেলেও ব্রেডেনহ্যান্ড সেখানে থেকে যান। মদ্যপ অবস্থায় দেয়াল টপকে সিংহের কাছে যেতেই তারা জ্যান্ত ধরে তাঁকে খেয়ে ফেলে। দ্য সান অনলাইন।কারাদণ্ডআল-কায়েদায় যোগদানের চেষ্টার অভিযোগে সৌদি আরবের এক নাগরিক ও ১৫ জন ইয়েমেনিকে চার বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার ইয়েমেনের হাদ্রামাউত প্রদেশের মুকাল্লার একটি আদালত ওই দণ্ডাদেশ দেন। আদালত জানান, সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতে ২০০৭-০৮ সালে একটি দল গঠনের জন্য ওই ১৬ জনকে অভিযুক্ত করা হয়। এ সময় আল-কায়েদার ইরাক শাখায় যোগ দেওয়ার জন্য তাঁরা পাসপোর্টও তৈরি করেছিলেন। এএফপি।