সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
সার্বিয়ায় ভূমিকম্পসার্বিয়ায় গতকাল বুধবার সকালে মাঝারি তীব্রতার ভূমিকম্পে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৫০ জন। ঘরবাড়ির ছাদ ধসে এই হতাহতের ঘটনা ঘটে। ইউরোপের ভূমধ্যসাগরীয় ভূকম্পন-বিষয়ক কেন্দ্র জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫ দশমিক ৪। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাজধানী বেলগ্রেডের ১৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, ক্রালজেভো নগরের দুই কিলোমিটার উত্তরে। রয়টার্স।পাঁচজন গ্রেপ্তারভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে হাতি চোরাচালান চক্রের পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার পুলিশ এ কথা জানায়। ভারত ও নেপালে গোপনে প্রায় ১০০টি হাতি বিক্রির সঙ্গে তারা যুক্ত বলে সন্দেহ করা হচ্ছে। গত রোববার একটি মা-হাতি ও তার শাবককে ট্রাকে করে পশ্চিমবঙ্গে নেওয়ার সময় চক্রের প্রধান ব্যক্তিকে আটক করা হয়। পরে আরও চারজনকে আটক করা হয়। এএফপি।জীবনাবসানরাশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ভিক্তর চেরনোমিরদিন আর নেই। গতকাল বুধবার ক্রেমলিন থেকে এ খবর জানানো হয়। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। ১৯৯২ সালে তৎকালীন প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিন তাঁকে প্রধানমন্ত্রী নিয়োগ করেন। ১৯৯৮ সাল পর্যন্ত তিনি এ দায়িত্বে ছিলেন। হূদযন্ত্রে অস্ত্রোপচারের জন্য ইয়েলৎসিন একবার হাসপাতালে ভর্তি হলে তিনি অল্প সময়ের জন্য ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। রয়টার্স।