সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
সুড়ঙ্গের সন্ধানযুক্তরাষ্ট্র ও মেক্সিকোর কর্মকর্তারা জানিয়েছেন, তাঁরা ক্যালিফোর্নিয়া ও মেক্সিকো সীমান্তে মাদক চোরাকারবারিদের ব্যবহার করা একটি সুড়ঙ্গের সন্ধান পেয়েছেন। ৫০০ মিটার দীর্ঘ ওই সুড়ঙ্গে রেল সিস্টেম, বায়ু সঞ্চালনব্যবস্থা ও বৈদ্যুতিক আলোর ব্যবস্থা আছে। কর্মকর্তারা বলেছেন, এর মধ্য দিয়ে চোরাচালানিরা মাদক ও অস্ত্রের বিশাল চালান এপার-ওপার করে আসছিল। কর্মকর্তারা বলেছেন, তাঁরা সেখান থেকে ২০ টন গাঁজা উদ্ধার করেছেন। বিবিসি।অভিবাসী বিতাড়নজার্মান সরকার বলেছে, তারা তাদের দেশে অনুপ্রবেশকারী ৪৫২ জনকে চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বরের শেষ নাগাদ কসোভোতে তাড়িয়ে দিয়েছে। এদের মধ্যে ১১৩ জন রোমা রয়েছে। কসোভো থেকে আসা এক হাজার ৪০০ রোমাকে আবার কসোভো ফেরত পাঠানো হবে বলে দুই বছর আগে জার্মানি ঘোষণা দিয়েছিল। তবে বিভিন্ন সংবাদমাধ্যম বলেছে, জার্মানি প্রায় ১০ হাজার রোমাকে কসোভো পাঠানোর পরিকল্পনা নিয়েছে। পিটিআই অনলাইন