সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী হাসপাতালেমালয়েশিয়ার প্রধানমন্ত্রী নজিব রাজাককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে গত সপ্তাহে তিনি জলবসন্ত রোগে আক্রান্ত হন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ইসমাইল মেরিকান জানান, গত বৃহস্পতিবার পেটে ব্যথা অনুভব করায় নজিবকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে এন্ডোসকপিতে গ্যাস্ট্রিক আলসার ধরা পড়ে। তবে নজিবের অবস্থা স্থিতিশীল রয়েছে। এএফপি।ভয়াবহ বন্যায়থাইল্যান্ডে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৪০-এ দাঁড়িয়েছে। গত অক্টোবরে দেশের মধ্য ও পূর্বাঞ্চলে বন্যা শুরু হয়। গত সোমবার দক্ষিণাঞ্চলও বন্যায় প্লাবিত হয়। এতে দক্ষিণাঞ্চলীয় আটটি প্রদেশে কমপক্ষে ৩০ জনের প্রাণহানি হয়েছে। ডিজাস্টার প্রিভেনশন অ্যান্ড মিটিগেশন ডিপার্টমেন্ট জানায়, এ পর্যন্ত দেশব্যাপী বন্যায় ১৪০ জনের প্রাণহানি হয়েছে। এএফপি।দারফুরে অপহরণসুদানের দারফুরে বন্দুকধারীরা তিনজন রুশ বৈমানিককে অপহরণ করেছে। দারফুরের গভর্নর আবদেল হামিদ কাশা জানান, গত বৃহস্পতিবার রাতে বন্দুকধারীরা ওই তিন বৈমানিকের বাড়িতে অভিযান চালায়। এরপর তাঁদের অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। এ ঘটনার পর নিরাপত্তা রক্ষাকারী বাহিনী অপহূত ব্যক্তিদের খোঁজে রাতভর অভিযান চালিয়েছে। তবে তাঁদের উদ্ধার করা সম্ভব হয়নি। এএফপি।গিনেস বুকে২৪ ঘণ্টার মধ্যে ৫৪টি অনুষ্ঠানে গজল গেয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন ভারতের বিশিষ্ট গজল গায়ক কেসিরাজু শ্রীনিবাস। তাঁর বাড়ি অন্ধ্র প্রদেশে। গত ২৩-২৪ সেপ্টেম্বর অন্ধ্রের পালাকোলে ৫৪টি অনুষ্ঠানে গজল পরিবেশন করে তিনি এই রেকর্ড গড়েন। এর মধ্যে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে তাঁর নাম উঠে গেছে। কলকাতা প্রতিনিধিকারাগারে অনশনইরানের প্রখ্যাত মানবাধিকারবিষয়ক আইনজীবী নাসরিন সতৌদে তেহরানের কারাগারে অনশন অব্যাহত রেখেছেন। তবে তাঁর শারীরিক অবস্থা গুরুতর। নিউইয়র্কভিত্তিক ইরানের মানবাধিকার সংস্থা ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন ফর হিউম্যান রাইটস ইন ইরান (আইসিএইচআরআই) গতকাল এ তথ্য জানিয়েছে। দেশের নিরাপত্তাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে গত সেপ্টেম্বরে নাসরিনকে তেহরান আটক করে। বিবিসি।