সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাসপাতাল ত্যাগমালয়েশিয়ার প্রধানমন্ত্রী নজিব তুন রাজাক হাসপাতাল ত্যাগ করেছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ইসমাইল মেরিকান গতকাল রোববার জানান, চিকিৎসা নেওয়ার পর নজিব সুস্থ রয়েছেন। এখন তিনি স্বাভাবিক খাবারদাবার খাচ্ছেন। গত বৃহস্পতিবার পেটে ব্যথা অনুভব করায় নজিবকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে এন্ডোসকপি পরীক্ষায় তাঁর গ্যাস্ট্রিক ও আলসার ধরা পড়ে। এর আগে গত সপ্তাহে তিনি জলবসন্ত রোগে আক্রান্ত হন। এএফপি।বাস-ট্রাক সংঘর্ষমেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলে একটি জ্বালানিবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে কমপক্ষে ২১ জন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানান, গত শুক্রবার রাতে সিনালোয়া অঙ্গরাজ্যে ওই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ১৯ জন নিহত হয়। হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়। নিহত ব্যক্তিদের মধ্যে আটজন নারী ও শিশু রয়েছে। এ ছাড়া ১০ জন আহত হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। টাইমস অব ইন্ডিয়া।