সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতির পায়ে পিষ্ট হয়েভিয়েতনামে একটি বন্য হাতির পায়ের তলায় পিষ্ট হয়ে ১৪ বছরের একটি বালক মারা গেছে। দক্ষিণাঞ্চলীয় ডং নাই প্রদেশের একটি জঙ্গলে এ ঘটনা ঘটে। কর্মকর্তারা জানান, গত রোববার ওই বালক তার সৎবাবা ও চাচাতো ভাইয়ের সঙ্গে একটি মোটরসাইকেলে চড়ে ওই জঙ্গলে বেড়াচ্ছিল। হঠাৎ মোটরসাইকেলের শব্দ শুনে হাতি তাদের আক্রমণ করে। এ সময় দুজন পালাতে সক্ষম হলেও বালকটি মোটরসাইকেলের নিচে আটকে যায়। পরে হাতির পায়ের তলায় পিষ্ট হয়ে সে মারা যায়। এএফপি।তেলকূপে হামলানাইজেরিয়ার উপকূলের কাছে একটি তেলকূপে হামলা চালিয়েছে দুষ্কৃতকারীরা। এতে দুজন আহত হয়েছেন। নাইজেরিয়ার আওকা আইবোম রাজ্য থেকে ১২ কিলোমিটার দূরে অবস্থিত অকোরো নামে ওই কূপের খননকারী প্রতিষ্ঠান ‘আফরেন’ এক বিবৃতিতে জানায়, গতকাল তেল উত্তোলনের সময় দুষ্কৃতকারীরা ওই কূপে হামলা চালিয়েছে। ঘটনার পর তাদের পাঁচ কর্মী নিখোঁজ রয়েছেন। তাঁদের অপহরণ করা হয়েছে বলে তারা ধারণা করছে। এ ঘটনায় আহত দুজনকে হেলিকপ্টারে করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এএফপি।