সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
লাইনচ্যুতসিঙ্গাপুরে গতকাল মঙ্গলবার একটি যাত্রীবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। স্ট্রেইটস টাইমস পত্রিকা জানায়, স্থানীয় সময় সকাল আটটার দিকে সিঙ্গাপুরের তানজং পগর স্টেশন থেকে ট্রেনটি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের উদ্দেশে যাত্রা শুরু করে। বুকিত তিমাহ নামক স্থানে পৌঁছার পর ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। তবে কেউ হতাহত হয়নি। এএফপি।জঙ্গি হামলায়আফগানিস্তানে গত সোমবার জঙ্গিদের হামলায় একজন বিদেশি সেনা নিহত হয়েছেন। এ নিয়ে চলতি বছরে দেশটিতে ৬২৭ জন বিদেশি সেনা মারা গেলেন। গতকাল মঙ্গলবার মার্কিন নেতৃত্বাধীন ন্যাটোর আন্তর্জাতিক নিরাপত্তা-সহায়তা বাহিনী (আইএসএএফ) বিদেশি সেনা নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে তারা ওই সেনার জাতীয়তা প্রকাশ করেনি। ২০০১ সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত আফগানিস্তানে দুই হাজার ১৯৭ জন বিদেশি সেনা নিহত হয়েছে। এএফপি।