সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
সন্দেহভাজন আটকআফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্যরা গতকাল সন্দেহভাজন চার ব্যক্তিকে আটক করেছেন। তিনজনকে কাবুল বিমানবন্দর থেকে ও অন্যজনকে সৌদি আরবগামী বিমান থেকে আটক করা হয়। আফগানিস্তানের গোয়েন্দা কর্মকর্তারা জানান, মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে চারজনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে একজন আল-কায়েদার অনুসারী হাক্কানি গোষ্ঠীর সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। বিবিসি।নিহত ১২পাকিস্তানের করাচি নগরে গত মঙ্গলবার থেকে পৃথক গুলি বিনিময়ের ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। গতকাল বুধবার একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার রাতে দুটি প্রতিদ্বন্দ্বী দলের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরে সেখানে সহিংসতা ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে হত্যাকাণ্ডের পেছনে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকার বিষয়টি তাদের নজরে অসেনি। পাকিস্তানের জিয়ো টেলিভিশন জানায়, কচরা মান্দি, কেমারি, গুলিস্তান-ই-জোহর ও বলদিয়া এলাকা থেকে কয়েকটি লাশ উদ্ধার করা হয়েছে। ডন।