সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবেশমূল্য থাকছে নাকলকাতার বইমেলায় এবার কোনো প্রবেশমূল্য থাকছে না। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত মঙ্গলবার কলকাতায় এক সংবাদ সম্মেলনে বইমেলার আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড এ কথা জানায়। গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় বলেন, এবারের বইমেলা ২৫ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। থিম কান্ট্রি যুক্তরাষ্ট্র। মেলায় ২০টি দেশ অংশ নেবে। কলকাতা প্রতিনিধি।বিমান বিধ্বস্তইসরায়েলের দক্ষিণ মরুভূমিতে দেশটির বিমানবাহিনীর একটি এফ-১৬ জঙ্গি বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানের দুই ক্রু নিখোঁজ রয়েছেন। বিমানটি নিয়মিত প্রশিক্ষণে অংশ নিচ্ছিল। গতকাল বৃহস্পতিবার সেনাবাহিনী এ কথা জানায়। গত বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। তবে ক্রুদের পরিবারকে জানানোর আগ পর্যন্ত এ ধরনের সংবাদ পরিবেশনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। সেনাবাহিনীর একজন মুখপাত্র জানান, নিখোঁজ পাইলট ও নেভিগেটরের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। এএফপি।কার্তুজসহ আটককার্তুজ বহনের অভিযোগে পাকিস্তানের একটি প্রধান বিমানবন্দরে একজন মার্কিন নাগরিককে আটক করা হয়েছে। বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ জাফর বলেন, গত মঙ্গলবার লাহোরে পাওয়া কার্তুজ সম্পর্কে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি এই কর্মকর্তা। আটক ব্যক্তি পাকিস্তানে প্রবেশ করছিলেন, না পাকিস্তান ত্যাগ করছিলেন—এ বিষয়টিও পরিষ্কার নয়। মার্কিন দূতাবাস বলেছে, তারা লাহোরের ঘটনাটি পরীক্ষা করে দেখছে। এপি।